মান্দায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় ধানবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে দেরুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল আহমেদ (২৫), কালুশহর গ্রামের আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও দুর্গাপুর গ্রামের খোয়াজা উদ্দিনের ছেলে নুর আলম (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধানবোঝাই একটি ট্রাক দেলুয়াবাড়ি থেকে চৌবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাঁকাপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে ঢুকে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই শাকিল আহমেদ নিহত হন। আহত জাহিদুল ও নুর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহত শাকিলের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights