মুক্তির স্বাদ পেল ৫৪ খাঁচাবন্দি পাখি

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে বিক্রির জন্য আটকে রাখা খাঁচাবন্দি ৫৪টি শালিক, টিয়া ও ঘুঘু পাখি জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে মাইজদী বাজারে পাখিগুলো অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় বিক্রির জন্য আটকে রাখা খাঁচাবন্দি ৫৪টি শালিক, টিয়া ও ঘুঘু পাখি জব্দ করে উপকূলীয় বন বিভাগ। খাঁচাবন্দি থাকার কারণে পাখিগুলো কিছুটা অসুস্থ হয়ে পড়ে। পরে বন বিভাগের পরিচর্যা ও খাদ্য সরবরাহের পর সুস্থ হলে পাখিগুলো বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় চত্বরে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “জীববৈচিত্র্য রক্ষায় পাখির প্রয়োজনীয়তা রয়েছে। বন্যপাখি যেন বিলুপ্ত না হয় সেই লক্ষ্য নিয়ে উপকূলীয় বন বিভাগের এ ধরনের অভিযান চলমান থাকবে। বন্যপাখি ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ বন্ধের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।”

এ সময় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights