মুশফিকের বদলে টেস্ট দলে তৌহিদ হৃদয়

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পাওয়ায় দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়কে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের হয়ে ৩০টি ওয়ানডের সঙ্গে ১৪টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তাওহীদ হৃদয়। তবে এবারই প্রথম টেস্ট অভিষেকের সুযোগ সামনে এলো হৃদয়ের।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচের ২০টি ইনিংসে ব্যাট করেছেন হৃদয়। ৪৮.০৫ গড়ে ৯১৩ রান হৃদয়ের। ৩টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। আছে একটি ডাবল সেঞ্চুরিও।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেসার তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। ম্যাজিক স্প্রে মেরে ও হাতে টেপ পেঁচিয়ে কিপিং করেন, পরে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু পরে জানা যায় আঙুলের চোটে তার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights