মেহেরপুরে পুলিশ সদস্যসহ আটক ২, হেরোইন উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে বাজিতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে হেরোইন পাচারের সময় পুলিশ সদস্যসহ দুজনকে আটক করেছে। আজ সোমবার শেষ বিকালে বাজিতপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের মৃত আফসার আলী ছেলে পুলিশ সদস্য আশরাফুল ইসলাম (৪০) ও সদর উপজেলার রায়পুর গ্রামের মন্টু শেখের ছেলের সবুজ শেখ (২৩)। এসময় তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বাজিতপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, বাজিতপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তিন গ্রাম হেরোইনসহ আশরাফুল ইসলাম ও সবুজ শেখকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights