মেহেরপুরে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক লিফলেট বিতরণ

ভেজাল খাদ্য পরিহার ও নিরাপদ খাদ্য গ্রহণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে লিফলেট বিতরণ ও দিকনির্দেশনা প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মেহেরপুর শহরের মল্লিকপাড়া মোড় থেকে এ কর্মসূচির সূচনা করা হয়। পরে মেহেরপুর শহরের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট, পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, অটোরিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে ভেজাল খাদ্যের ক্ষতিকর দিক ও নিরাপদ খাদ্য গ্রহণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি রফিকুল আলম বকুলের সভাপতিত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. ইয়াদুল মোমিন, উপদেষ্টা রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন (অব.) আব্দুল মালেক, শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিদ ইসলাম ও মো. আসাদুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক মুনতাসির মাহামুদ, দপ্তর সম্পাদক রাফি হাসান, ক্রীড়া সম্পাদক জামিল হোসেন, নারী বিষয়ক সম্পাদক মৌসুমী খাতুন, কার্যনির্বাহী সদস্য অনিক ইসলাম, মোস্তফা জাবাল, উম্মে মুবাশ্বারা ইসলাম মুনিয়া, মো. সাকিব শেখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভাপতির বক্তব্যে রফিকুল আলম বকুল বলেন, ভেজাল খাদ্য মানুষের সুস্থ জীবনযাপনের জন্য বড় হুমকি। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে ব্যবসায়ী ও ভোক্তা উভয়কেই সচেতন হতে হবে। খাদ্য কেনার সময় মান, মেয়াদ ও পরিবেশ যাচাই করার পাশাপাশি ভেজাল খাদ্য সম্পর্কে সবাইকে সচেতন করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব, নিরাপদ খাদ্য গ্রহণ এবং খাদ্য কেনাবেচায় সচেতনতা বৃদ্ধির বিষয়ে সাধারণ মানুষকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভেজাল খাদ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights