মোরেলগঞ্জে এক মঞ্চে ২১ শিক্ষকের বিদায় সংবর্ধনা

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ২১ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে গাজী আজিজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে চিংড়াখালী ক্লাষ্টারের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সংবর্ধনার আয়োজন করেন।

অনুষ্ঠানে গত ১২ বছরে চিংড়াখালী ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ২১ জন শিক্ষককে একমঞ্চে নিমন্ত্রণ জানিয়ে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. আলী আক্কাস বুলু। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রায়হান হোসেন ও রিপন চন্দ্র মন্ডল।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ম্যানেজিং কমিটির সভাপতি অলিউর রহমান, তাসলিমা বেগম, প্রধান শিক্ষক সমীর কুমার চক্রবর্তী, মোহাম্মাদ মিরাজুর রহমান টিটু ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক হাওলাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights