মোরেলগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবলে মিজান খান একাডেমী চ্যাম্পিয়ন

মোরেলগঞ্জ প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মিজান খান ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে তেতুলবাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে তেতুলবাড়িয়া মর্নিং ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে মিজান খান ফুটবল একাডেমী।

জামিরতলা যুবগোষ্ঠী আয়োজিত ৮ দলীয় এ টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, এফএম শামীম আহসান, আসাদুজ্জামান মিলন ও প্রধান শিক্ষক গৌতম কুমার বেপারী।

খেলাটি পরিচালনা করেন রোকনুজ্জামান উজ্জল। এ ছাড়া নাজিম মাহমুদ জুয়েল ও মো. সোহেল ফরাজী তাকে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights