আনোয়ারায় বঙ্গোপসাগরে ভেসে আসা অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গোপসাগরের উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সিপাতলী ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বার আউলিয়া ঘাট নৌপুলিশের ইনচার্জ টিটু দত্ত বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভাসমান অবস্থায় লাশটির উদ্ধার করা হয়েছে। লাশটির আনুমানিক বয়স ৪০ এর মতো হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কোনো এক জেলের হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights