মোরেলগঞ্জে মারপিটে নারী নিহতের ঘটনায় মামলা

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারপিটে এক নারী নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে নিহত শাহিনুর বেগমের স্বামী জাকির হোসেন তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জাকির হোসেনের চাচাতো ভাই মন্টু তালুকদারসহ ৮ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছেন ৩-৪ জন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের নিজ বাড়ির সীমানা ও জমিজমা সংক্রন্ত্র বিরোধের জের ধরে দুই পক্ষের মারপিটে ৩ সন্তানের জননী শাহিনুর বেগম (৪২) নিহত হন। পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে শুক্রবার বেলা ৮টার দিকে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পঠিয়েছে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মারপিটে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights