মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মহিউদ্দিন খান (২৫) নামে এক যুবককে পিটিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেল ৫টার দিকে পুটিখালী ইউনিয়নে গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মহিউদ্দিনকে এদিন সন্ধ্যায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে দেবরাজ গ্রামের বনি আমীন খানের ছেলে। তার একটি হাত ভেঙ্গে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চিকিৎসাধীন মহিউদ্দিন বলেন, সাথে টাকা রয়েছে এ খবর জানতে পেরে স্থানীয় একদল যুবক তার ওপর হামলা করে টাকা কেড়ে নেয়। মোটরসাইকেলটিও ভাংচুর করে। স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights