যাত্রীবাহী বাস থেকে গাঁজা জব্দ, গ্রেফতার ‌১

অনলাইন ডেস্ক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১৮ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। এ সময় মাদক কারবারে জড়িত এরশাদুল হককে গ্রেফতার করা হয়।

রবিবার রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি এরশাদুল হক কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর ধরঞ্জয় গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাশাড়ী মহাসড়কের বাঁশকাটা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এতে সাড়ে ১৮ কেজি শুকনো গাঁজাসহ এরশাদুল হককে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ গণমাধ্যমে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার এরশাদুল এ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights