যুক্তরাজ্যের নটিংহামে মিলল তিন লাশ, পুলিশ বলছে ‘গুরুতর’ ঘটনা

অনলাইন ডেস্ক
নটিংহাম থেকে ব্রিটিশ পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ এটাকে ‘গুরুতর ঘটনা’ হিসেবে অভিহিত করেছে।

পুলিশের বরাতে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইকেস্টন রোড থেকে মঙ্গলবার ভোর ৪টার পর দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তৃতীয় ব্যক্তির মরদেহ পাওয়া যায় মাগডালা রোডে।

অন্যদিকে মিল্টন স্ট্রিটে অন্য তিনজনকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ওই ঘটনায় তিন ব্যক্তি হাসপাতালে রয়েছে। পুলিশ মনে করছে, ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত।
ঘটনার পর ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলেছে, আসল ঘটনা কী তারা সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights