যুবলীগকে দেখলে শয়তানও পালিয়ে যায় : মায়া

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা কাদের ভয় দেখায়? ওদের কি কোনো আক্কেল নেই? বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য যুবলীগই যথেষ্ট। যুবলীগকে দেখলে ভয়ে শয়তানও পালিয়ে যায়। গতকাল যুবলীগের উদ্যোগে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। কীভাবে মানুষের অধিকার আদায় করতে হয় সে দীক্ষা শেখ হাসিনা দিয়েছেন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights