যৌন হয়রানি রোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষকের শাস্তি দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
শিক্ষার্থীদের যৌন নির্যাতনে শিক্ষকের শাস্তি দাবি এবং যৌন হয়রানির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি ও অপরাধীদের ন্যায়বিচারের দাবিতে দিনাজপুরের খানসামার পাকেরহাটে মানববন্ধন করেছেন হাজারো শিক্ষার্থী ও অভিভাবকগন।

বুধবার দুপুরে নিজেরা করি সংস্থার সহযোগিতায় ও ভূমিহীন সমিতির আয়োজনে খানসামার পাকেরহাট শাপলা চত্বর থেকে শিশু পার্ক পর্যন্ত জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, আকবর আলী শাহ স্কুল এন্ড কলেজ ও পাকেরহাট সরকারি কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, জমির উদ্দিন শাহ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান নিপুণ শাহ, নিজেরা করি সংস্থার বিভাগীয় প্রশিক্ষক মালতি বিশ্বাস, অঞ্চল সমন্বয়ক কল্যাণী সরকার, কেন্দ্রীয় সাংস্কৃতিক টিমের বিভূতি রঞ্জন রায়, মধ্য আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌন নির্যাতনের স্বীকার ভুক্তভোগী পরিবারের সুলতানা আক্তার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক ও ভূমিহীনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, খানসামার একটি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তা প্রাথমিক তদন্ত শেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে শুনতেছি। শুধু বরখাস্ত নয়, তার কঠিন শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা গত ২৫ জানুয়ারি ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ২ ফেব্রুয়ারি ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights