রাজধানীর বনশ্রীতে শিক্ষার্থীর আত্মহত্যা

ডিএমসি প্রতিনিধি
রাজধানীর রামপুরার বনশ্রীতে তৌসিফ শাহরিয়ার (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান স্বজনরা। মৃত তৌসিফ ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের (এইচএসসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বনশ্রীর ই-ব্লকের ৩ নম্বর রোডের ৩ নম্বর বাসার পাঁচতলার নিজ কক্ষে সবার অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের খালু এস আলম জানান, কী কারণে সে আত্মহত্যা করেছে তা পরিবারের জানা নেই।

ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights