রাজধানীর মিরপুরে বাসে আগুন

অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ।

তিনি বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে আমাদের ইউনিট পাঠানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

শাহ আলী থানার ডিউটি অফিসার বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights