রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
অনলাইন ডেস্ক
রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক।
এসব কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
সকাল ১১টা : সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সকাল ১১টা : গুলশান-২ এর শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের ওপর আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুর ২টা ৩০ মিনিট : দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সংগ্রামের ওপর ‘নাগরিক শোক সভা’ অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি
বিকাল ৩টা : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে দলটির অবস্থান নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
