রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
আইন উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা : সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা ৩০ মিনিট : মিরপুর সেনানিবাসের এমআইএসটি’র কনফারেন্স রুমে Responsible Al Summit in Bangladesh শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
বিএনপির কর্মসূচি
• সকাল ১১টা : সিদ্ধেশ্বরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
• বিকাল ৫টা : নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
