রাশিয়া থেকে ৫২৫০০ টন গম পৌঁছেছে কুতুবদিয়ায়

রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ৭ জুলাই করা নগদ ক্রয় চুক্তির আওতায় রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে ‘এমভি পার্থি’ জাহাজটি কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। পাশপাশি দ্রুত পণ্য খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৫২ হাজার ৫০০ টন গমের মধ্যে ৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights