রাস্তায় পড়েছিল লাশ, পাশে বিষের বোতল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের ফেঞ্চুগঞ্জে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে পাওয়া গেছে বিষের তিনটি বোতল।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর-মল্লিকপুর সড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর পার্শ্ববর্তী রাস্তার পাশ থেকে সজিব আলী (৬৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

সজিব আলী গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এসময় লাশের পাশে বিষের তিনটি বোতল পাওয়া যায়।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights