রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ওমর ফারুক ওরফে আকাশ (৩২) নামের এক যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারুক ওরফে আকাশ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পশ্চিম চর কেষ্টপুর এলাকার বারেক শেখের ছেলে। ফারুক ওরফে আকাশ গাজীপুর জেলার টঙ্গী এলাকায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, পূর্বাচল উপশহরের বাণিজ্য মেলা সংলগ্ন কালনী এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights