তাসকিনের বলে হাতে চোট পেলেন তামিম

অনলাইন ডেস্ক
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফেরার লক্ষ্যে নেটে ব্যাটিং অনুশীলনকালে ইনজুরিতে পড়েছেন ওপেনার তামিম ইকবাল।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাট করার সময় পেসার তাসকিন আহমেদের একটি ডেলিভারিতে বাম তর্জনীতে ব্যথা পান তামিম। ইনজুরির পর নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

এরপর আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইনডোর ছাড়তে দেখা যায় তামিমকে। যা বিপিএলে তার অংশ নেওয়াটা অনিশ্চিয়তার মুখে ফেলেছে। এখন পর্যন্ত তামিমের ইনজুরির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর পিঠের ইনজুরির কারণে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং নিউজিল্যান্ড সফরের সিরিজ মিস করেন তিনি।

আগামী ২০ জানুয়ারি ক্রিকেটে ফিরবেন তামিম। ওই দিন বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে তামিমের দল ফরচুন বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights