রেলকে লোকসানি প্রতিষ্ঠান দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক
নতুন সরকার বাংলাদেশ রেলওয়েকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার ঢাকায় রেল ভবনে রেল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ঢেলে সাজানোর কথা বলেন তিনি।

ওই সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরেছে রেল মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রেলের উন্নয়ন ও রেল যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে।

সভায় রেলমন্ত্রী আগামী ১৮০ দিনের মধ্যে বিএনপির নির্বাচনি ইশতেহারের বাস্তবায়নযোগ্য একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন যাত্রার সময় কমানোর উপায় আগামী এক সপ্তাহের মধ্যে খুঁজে বের করতে বলেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে বলেন।

রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান, নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights