রেললাইনে বসে আড্ডা দিয়ে গিয়ে প্রাণ গেল তিন যুবকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে রেললাইনে বসে আড্ডা দেয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। নিহতদের সবার বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহত তিন যুবকের শরীরে হাড় ভাঙা ও নানা আঘাতের চিহ্ন ছিল। পুলিশ আসার আগেই এখান থেকে স্বজনেরা তিন যুবকের লাশ নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে ১৮ থেকে ২০ বছর বয়সী তিন যুবকের মৃত্যু হয়েছে। যতটুকু জেনেছি তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights