লঙ্কান বোলিং তোপে ১৫৬ রানে অল আউট বিশ্বচ্যাম্পিয়নরা

অনলাইন ডেস্ক

লঙ্কান বোলিং তোপে দাঁড়াতেই পারলো না বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। অথচ ম্যাচটি দু’দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে অলরাউন্ডার বেন স্টোকসের উইলো থেকে। যদিও তিনি করেছেন মাত্র ৪৩ রান।

বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। উদ্বোধনী জুটিতে প্রথম ৬ ওভারেই ৪৫ রান তুলে নেয় দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারেস্টো। এরপরই মোড়ক লাগে ইংলিশ ব্যাটিং লাইনআপে। দীর্ঘদিন পর ইনজুরির কারণে দলে ফেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ মালান ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত দেন। ঠিক ১২ রান পর দলীয় ৫৭ রানে জো রুট রান আউটের ফাঁদে পড়েন।
এর ১১ রান পর দলীয় ৬৮ রানে বেয়ারেস্টোকে ধনঞ্জয়া ডি সিলভার ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান রাজিথা। দলীয় ৭৭ রানে লাহিরু কুমারার শিকারে পরিণত হন অধিনায়ক বাটলার। দলীয় ৮৫ রানে লিয়াম লিভিংস্টোনকে এলবির ফাঁদে ফেলেন লাহিরু কুমারা। ম্যাচে লাহিরুর এটি দ্বিতীয় শিকার।

মঈন আলীকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে বেন স্টোকস ৩৭ রানের জুটি গড়েন। দলীয় ১২২ রানে মঈন আলীকে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এটি ছিল ম্যাচে তার দ্বিতীয় উইকেট। এক রান পরই ৭ম উইকেট হিসেবে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ক্রিস ওকস। দলীয় ১৩৭ রানে দলের পক্ষে সর্বোচ্চ রান করা স্টোকস বিদায় নেন লাহিরু কুমারার তৃতীয় শিকার হয়ে। স্টোকসের বিদায়ের ১০ রান পর রানআউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন আদিল রশিদ। দলীয় ১৫৬ রান শেষ উইকেট হিসেবে থিকসানার শিকারে পরিণত হন মার্ক উড।

শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা ৩টি, রাজিথা ও ম্যাথিউজ ২টি করে এবং থিকসানা একটি উইকেট লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights