লিটনের বদলি হিসেবে ডাক পেলেন সোহান

অনলাইন ডেস্ক
চোটের কারণে আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নাম সরিয়ে নিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোটের পর আর খেলতে পারেননি লিটন। মিস করেছেন অস্ট্রেলিয়া সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো এবং জিম্বাবুয়ে সিরিজের পুরোটাই।

কথা ছিল চোট থেকে সেরে উঠলে এলপিএলে খেলবেন লিটন দাস। তবে সময়মত চোট থেকে সেরে উঠতে পারেননি লিটন। যে কারণে আসন্ন এলপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি। এলপিএলে গল গ্যালান্টসের হয়ে খেলার কথা ছিল লিটন দাসের।

এবার লিটনের বদলি ক্রিকেটার খুঁজছে গল গ্যালান্টস। বদলি হিসেবে বাংলাদেশেরই নুরুল হাসান সোহানকে দলে টানছে গল। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও নিজেদের ফেসবুক পেইজে সোহানের অস্পষ্ট এক ছবি দিয়ে লিটনের বদলি খোঁজার ঘোষণা দিয়ে রেখেছে গল। সব ঠিক থাকলে নুরুল হাসান সোহানই লিটনের বদলি হিসেবে যোগ দিচ্ছেন গলে।

১৫, ১৭ এবং ১৯ জুলাই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলতে দলের সাথে জিম্বাবুয়েতে থাকবেন নুরুল হাসান সোহান। সিরিজ শেষেই যোগ দেওয়ার কথা এলপিএলে।

একনজরে গল গ্যালান্টস স্কোয়াড :

নুরুল হাসান সোহান, ইশান মালিঙ্গা, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, দাসুন শানাকা, সাচিন্দু কোলোম্বাগে, কাসুন রাজিথা, দিনুরা কালুপাহানা, উরি কোথিগোদা, হায়দার আলি, স্যাম হার্পার, মেহেদী হাসান মিরাজ, সাহান আরাচিগে, চামিকা করুণারত্নে, থারিন্দু রাথনায়েকে, আকিফ জাভেদ, প্রমোদ মাদুশান, লাসিথ ক্রুসপুলে, বিজয়কান্ত বিশ্বকান্ত, মোহাম্মদ নওয়াজ, চারিথ আসালাঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights