লুলার সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাৎ জেলেনস্কির

অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতা এ কথা বলেন।

টুইটারে লুলা বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার পথ-পরিক্রমার গুরুত্ব এবং আমাদের মধ্যে সর্বদা উন্মুক্ত সংলাপ বজায় রাখার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট মূলত নিরপেক্ষ অবস্থান নিয়েছেন।
জেলেনস্কি বৈঠককে ‘প্রকৃত ও গঠনমূলক আলোচনা’ আখ্যায়িত করে বলেন, উভয় প্রেসিডেন্ট তাদের নিজ নিজ কূটনীতিকদের দ্বিপাক্ষিক সম্পর্ক ও শান্তি প্রচেষ্টায় পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

জেলেনস্কি আরও বলেন, ব্রাজিলের প্রতিনিধিরা রাশিয়ার যুদ্ধের অবসানের জন্য ইউক্রেনের শান্তি ফর্মুলা সম্পর্কিত বৈঠকে অংশ নেওয়া অব্যাহত রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights