শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‍্যালিটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা চৌরঙ্গী ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহম্মেদ আসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান সরদার এ কে এম নাসির উদ্দিন কালু এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর জব্বার খান।

এ ছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল কবির মৃধা, সহসভাপতি লিয়াকত হোসেন খান, যুগ্ম সম্পাদক বাদল তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক আতিক মোল্যা। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights