শরীরগঠন ফেডারেশনের সভাপতি হাবিব উল্ল্যাহ ডন
অনলাইন ডেস্ক
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। ২৯ সদস্যের কমিটিতে সভাপতির পদ পেয়েছেন ক্রীড়া সংগঠক হাবিব উল্ল্যাহ ডন।
কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন রাসেদুর রহমান নয়ন। এছাড়া, সহ-সভাপতি ৬, যুগ্ম সম্পাদক ২, কোষাধ্যক্ষ ১ এবং সদস্য আছেন ১৮ জন।
নতুন সভাপতি হাবিব উল্ল্যাহ ডন বলেন, বডি বিল্ডিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। ফেডারেশনের মানোন্নয়ন আর ভালো জন্য যে পদক্ষেপ প্রয়োজন, তাই গ্রহণ করতে চাই। দেশব্যাপী বডিবিল্ডিংকে ছড়িয়ে দেয়া আমার অন্যতম লক্ষ্য।
দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং বিদেশের টুর্নামেন্টে বাংলাদেশের বডিবিল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় নতুন কমিটি।
হাবিব উল্ল্যাহ ডন বলেন, যেহেতু আমরা ক্রীড়া ফেডারেশন, তাই বিদেশে আমাদের নানা টুর্নামেন্টে অংশ নিতে হবে, দেশে আয়োজন করতে হবে। কম্পিটিশন ছাড়া উন্নতি প্রত্যাশা করা যাবে না। আমরা এই কার্যক্রমটা গুরুত্বের সাথে এগিয়ে নেব।
অ্যাডহক কমিটি গঠনে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্নের কথাও উল্লেখ করা হয়েছে।
