শহীদ রবিউল করিমের দশম মৃত্যুবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় শহীদ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল করিমের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে এগারোটার সময় মানিকগঞ্জের নিজ জন্মস্থান কাটিগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছ। এ উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ রবিউল করিমের প্রতিষ্ঠিত নজরুল বিদ্যাসিঁড়ি স্কুলের সামনে থেকে একটি শোক র‍্যালি বের হয়ে কাটিগ্রাম কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ব্যক্তিরা শহীদ রবিউল করিম প্রতিষ্ঠিত ব্লুমস বিশেষায়িত বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভায় অংশ নেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের সভাপতি জি. আর. শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা ড্যাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক বদরুল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights