শাজাহানপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বেতগাড়ী খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,সহকারী কমিশনার ভূমি সানজিদা মোস্তারি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, ২১ নম্বর ওয়ার্ডে রুহুল কুদ্দুস ডিলু,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ তারান্না বেগম,খাদ্য পরিদর্শক আতিকুর রহমান, বেতগাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজাউর রহমান,চাল কল মালক আরিফ হোসেনসহ আটো রাইস মিল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৩০ টাকা দরে ১ হাজার ৩৩ মেট্টিক টন ধান ও ৪৪ টাকা দরে ৩ হাজার ৬৭১ মেট্টিক টন সিদ্ধ চাল আগামী ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় করা হবে।
