শারজাহ টেস্টে চালকের আসনে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

শারজাহ টেস্টের দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। ফলে এখনো ১৮০ রানে পিছিয়ে রয়েছে তারা। দিনের শুরুতে ব্যক্তিগত ৯৬ রানকে সেঞ্চুরিতে রূপান্তরিত করেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর।

এই নিয়ে টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন এই বর্ষীয়ান ক্রিকেটার। যদিও সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি তিনি। ২১৭ বলে ১৪টি চার ও ১ ছক্কায় ১১৯ রান করে আউট হয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩৩৯ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। আফগানিস্তানের পক্ষে একাই ৭ উইকেট শিকার করেন নাসির খান।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। দলীয় ৮ রানেই আউট হয়ে যান ওপেনার সেদিকুল্লাহ আতাল। এরপর দ্রুত ফিরে যান আব্দুল মালিকও। তৃতীয় উইকেট জুটিতে রহমানুল্লাহ ও রহমত শাহ খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও বেশিদূর এগোতে পারেননি তারা। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানেই থামে আফগানরা। ফলে ১৮০ রানে পিছিয়ে থেকেই প্যাভিলিয়নে ফিরে তারা।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। ফলে সিরিজের শেষ টেস্টে জয় তুলে নিতে মরিয়া থাকবে দুই দলই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights