শিক্ষার্থীদের জেগে জেগে স্বপ্ন দেখতে হবে: আবুল কালাম আজাদ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, শিক্ষার্থীরাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। শিক্ষার্থীদের জেগে জেগে স্বপ্ন দেখতে হবে এবং এ স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর ভাবে পরিশ্রম করলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়া যাবে।

শনিবার (২ মার্চ) বিকালে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এমপি আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। জ্ঞানার্জন করে যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠাই একজন শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত।
দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ মামুন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights