শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৫

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের শিবচরে জাজিরার নাওডোবা এলাকার কাছাকাছি এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সাত্তার হাওলাদার। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাসের সুপারভাইজার ছিলেন।

পদ্মা দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, ‘পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নজরুল ইসলাম নিহত হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights