শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকার ডাস্টবিন থেকে নাসরিস সুমি নামে সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে কোতোয়ালী থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। এ ঘটনার ১০ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত মীর হোসেনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে বাকলিয়া থানার বউবাজার পুলিশ বিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মীর হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত গরীব হোসেন সন্তান।

সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, বস্তাবন্দি ওই শিশুর মা বিলকিস বেগম কাগজ-বোতল কুড়িয়ে এবং ভিক্ষা করে। সোমবার মেয়েকে আন্দরকিল্লা মসজিদের সামনে রেখে অপর গেইটে ভিক্ষা করতে যান। পাশে ভাঙারী মালামাল খুজঁতে গিয়ে মীর হোসাইন শিশুটিকে দেখতে পায়। তার সাথে কথা বলে কৌশলে চকলেট ও বেড়ানোর প্রলোভনে টাইগারপাস এলাকায় নিয়ে যায়। টাইগারপাস ইউসুফ চৌধুরী সড়কের নীচে নিয়ে মুখ চেপে ধরে ওই শিশুকে ধর্ষণ করে, এতে তার মৃত্যু হয়।
তিনি বলেন, মৃত্যু হওয়ার পর সে লাশটি ভ্যানগাড়ি করে নিয়ে ফলমন্ডি এলাকায় ডাস্টবিনে রেখে চলে যায়। খবর পেয়ে ওই শিশুর মেয়ে লাশ শনাক্ত করে কোতোয়ালী থানায় মামলা করে। মামলার ভিত্তিতে পুলিশ ঘটনার ১০ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights