শীর্ষে লাহোর, বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান কত

অনলাইন ডেস্ক
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ৩৬৮। তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১১২।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানবিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, স্কোর ২৫৪। তৃতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কোর ১৯৫। চতুর্থ স্থানে থাকা মিসরের রাজধানী কায়রোর স্কোর ১৮৭। পঞ্চম স্থানে থাকা বাগদাদের স্কোর ১৮১। ষষ্ঠ স্থানে থাকা মানামার স্কোর ১৬৭। সপ্তম স্থানে থাকা দোহার স্কোর ১৬৫। অষ্টম স্থানে থাকা মুম্বাইয়ের স্কোর ১৪৩। নবম স্থানে থাকা কাঠমান্ডুর স্কোর ১৪০। দশম স্থানে থাকা জাকার্তার স্কোর ১২৮। ১১তম স্থানে থাকা আলমাটির স্কোর ১২৫। ১২তম স্থানে থাকা চেংদুর স্কোর ১২৪। ১৩তম স্থানে থাকা করাচির স্কোর ১২২। ১৪তম স্থানে থাকা রিয়াদের স্কোর ১১৭।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights