শেরপুরে আবারও অটোরিকশা চালককে হত্যা

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ছয় দিনের ব্যবধানে শাহ আলম (৪০) নামে আবারও এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের এক ধানক্ষেতের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহ আলম শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলেকান্দা গ্রামের জসিম উদ্দিন ওরফে ফকির আলীর ছেলে এবং তিন সন্তানের জনক। শাহ আলমের লাশ গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দুবৃত্তরা শাহ আলমকে হত্যা করে তার অটোরিকাশা নিয়ে গেছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অটোচালক শাহ আলম পূর্বে ঢাকায় কাজ করতো। সম্প্রতি তিনি নিজ বাড়িতে এসে ২ লাখ টাকা দিয়ে একটি অটোরিকশা ক্রয় করে সংসার চালাতে থাকে। ঘটনার দিন শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যার দিকে অটো নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সারারাত তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। আজ রবিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতের পাশে অজ্ঞাত এক মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম ঘটনাস্থল করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, নিহত অটো চালক শাহ আলমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর মৃত্যেুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights