শৈলকুপায় কৃষকের বাড়িতে ডাকাতি

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার ত্রিবেণী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই গ্রামের কৃষক হামিদুল মালিথা জানান, রাত ৩ টার দিকে একদল ডাকাত নিজেদের বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের বেঁধে নগদ টাকা, রুপার গহনা ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে। ডাকাতির পর পার্শ্ববর্তী ইবি থানা পুলিশ ইজিবাইকটি উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ত্রিবেনী গ্রামে একটি দস্যুতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights