শ্রীমঙ্গলে লেবু বাগানের পাহারাদার খুন, আটক ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চম্পা লাল মুন্ডা নামে লেবু বাগানের এক পাহারাদার খুন হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ী কমলগঞ্জের পদ্মছড়া চা বাগানে। তিনি ওই বাগানের মৃত রামজি মুন্ডার ছেলে। এই ঘটনায় পুলিশ বিশ্বনাথ নামে এই লেবু বাগানের আরেক পাহারাদাকে আটক করেছে। তার বাড়ী হোসনাবাদ চা বাগানে।

জানা যায়, সকালে চম্পা লাল মুন্ডাকে লেবু বাগানের সড়কে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেন ওই বাগান মালিক। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্ত্তি করেন। এসব তার কপাল ও পিঠে আঘাতের চিহ্ন ছিল।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, তাকে খুন করা হয়েছে। আমরা তার সাথের পাহারাদারকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights