সখীপুরে কৃষক মাঠ দিবস

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে উপজেলার কালমেঘা সুন্দলা এলাকায় এ মাঠ দিবস পালন করা হয়। এতে ওই এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মশলা জাতীয় ফসল (মরিচ) প্রদর্শনীর এ মাঠ দিবসে কৃষকদের অনুপ্রেরণা দিতে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, সহকারী কৃষি কর্মকর্তা ইসমতারা আক্তার, কৃষক মো. আজিজল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights