সরাইলে জাল নোটসহ দুই জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭২ হাজার ৫০০ টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ভূইশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রুবেল মিয়া (৩০) জেলার সরাইল উপজেলার ভূইশ্বর গ্রামের নাসির উদ্দিনের ছেলে ও একই উপজেলার অরুয়াইল গ্রামের আলী হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২৩)।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূইশ্বর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভূইশ্বর গ্রামের শওকত মিয়ার বাড়ির ভাড়াটিয়ার ঘরে অভিযান চালিয়ে রুবেল ও ইমনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ৭২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights