সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, যশোর

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী হত্যার বিচার দাবিতে শনিবার দুপুরে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এক ঘণ্টার মানববন্ধনে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচআর তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অবিলম্বে গোলাম রব্বানীর হত্যাকারীদের আটক ও বিচার করা না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে সাংবাদিকরা রাজপথে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights