সাভারে ফেব্রিকস গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

অনলাইন ডেস্ক

রাজধানীর সাভারের আশুলিয়ায় একটি ফেব্রিকস গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সিনিয়র অফিসার শাহজাদী সুলতানা অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ইতোমধ্যে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights