সিআইএমসিএইচ’র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের (সিআইএমসিএইচ) উদ্যেগে শারিরীকভাবে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুপুরে হাসাতালে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. আমির হোসাইনের সভাপতিত্বে চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান এবং উপাধ্যক্ষ ও শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক খান, হুইল চেয়ারের দাতা প্রতিষ্ঠান ইসলামিক এইড এর এক্সিকিউটিভ ডিরেক্টর আবু তাহের, সিআইএমসিএইচ এর প্রসাশন বিভাগের উপ পরিচালক মো. ইসমাঈল। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন এলাকার শতাধিক শারিরীক প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights