সিরাজগঞ্জে এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ
সিরাজগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহফুজা খাতুন দল থেকে পদত্যাগ করেছেন। তিনি চৌহালী উপজেলা বিএনপির বহিস্কৃত আহবায়ক ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
গত ২২ ডিসেম্বর এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর নিকট পদত্যাগপত্র জমা দেন মাহফুজা। বিষয়টি গোপন থাকলেও ৪ জানুয়ারি তা প্রকাশ হয়। এর আগে ১৭ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৮৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন।
মাহফুজা খাতুন জানান, তাকে জানানো ছাড়াই এনসিপিতে পদ দেওয়া হয়েছিল, যা জানার পর তিনি মর্মাহত হন।
