সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ নুরুজ্জামান কমল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ সদর থানার পঞ্চসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার নুরুজ্জামান কমল নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ জানান, মঙ্গলবার ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেটকার থামানো হয়। প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১০৫ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা জব্দ এবং মাদক কারবারি নুরুজ্জামান কমলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

এই র‌্যাব কর্মকর্তা জানান, জব্দ করা গাঁজা ও প্রাইভেটকারটি সদর থানায় হস্তান্তর করে নুরুজ্জামান কমলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights