সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরীসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরীসহ তার চার সহযোগীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে ছাত্র-জনতা।

ইয়াহ্ইয়া চৌধুরীর ছোট ভাই সহল আল রাজি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন বলেন, আজ সন্ধ্যায় ছাত্র-জনতা সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরীসহ তার চার সহযোগীকে আটক করে থানায় দেওয়া হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে সেসব মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

ইয়াহ্ইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights