সুফি গানের নতুন অনুষ্ঠান ‘মরমিয়া’

অনলাইন ডেস্ক

এশিয়ান টিভিতে শুরু হচ্ছে সুফি সংগীতের নতুন অনুষ্ঠান ‘মরমিয়া’। বহুত্ববাদী মাইজভান্ডারী দর্শন, ধর্ম, বর্ণ, মত, পথ ও জাতি নির্বিশেষে সব মানুষের অন্তরে শ্রদ্ধাপূর্ণ অবস্থানে থেকে পবিত্র কোরআন হাদিসের আলোয় বহুত্ববাদী সমাজে সবার সঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করার শিক্ষা দেয়।

সুর ও তালে স্রষ্টার স্মরণ এ দর্শনের একটি অনুষঙ্গ যা মাইজভান্ডারী সংগীত ও মরমী সংগীত প্রোজ্জ্বল। এর ওপর ভিত্তি করে অনুষ্ঠানটি সাজানো হয়েছে যা এশিয়ান টেলিভিশনে প্রচারিত হবে প্রতি মাসের শেষ শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে।

সংগীতশিল্পী থাকবেন শফি মন্ডল, মিঠুন চক্র, সৌম্যদীপ সরকার (মুর্শিদাবাদী), সন্দিপণ, পারভেজ সাজ্জাদ, শাহরিয়ার রাফাত, নয়ন শীল ও সাগর দেওয়ানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি এবং প্রযোজনা করেছেন সুব্রত ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights