সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি একজন, মাদকসেবী ১৫ জন, ডাকাতির মামলার আসামি একজন, ওয়ারেন্টভুক্ত আসামি একজন এবং নিয়মিত মামলার আসামি একজন রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৫ জনকে আটক করা হয়। তাঁরা হলেন জাহিদুল (২১), হোসেন (১৯), ফারুক (২৫), ইয়াছিন (২৫), নয়ন (৩৫), হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৩৮), আলাউদ্দিন (৫৫), জনি (২৩), সুমন হোসেন (১৮), নিরব হোসেন (১৯), সুজন মিয়া (৩২), রমজান (১৯), সাইফুল (৩৫), শাকিল (২০) ও রাসেল (২৯)। এ ছাড়া মাদক মামলায় রাসেল (২৯), নিয়মিত মামলায় শফিকুল ইসলাম (৪৮), ডাকাতির অভিযোগে অহিদুল ইসলাম নাহিদ (৩০) এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন আলমকে (৪৩) গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথাও জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজন সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্যদের স্থায়ী বাড়ি দেশের বিভিন্ন জেলায় হলেও তাঁরা সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশের দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights