সৌদিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হুতি

অনলাইন ডেস্ক

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহর লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে জোটের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।

এর মাত্র একদিন আগেই জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তারা খামিস মুশাইত এবং জাজান এলাকার আকাশসীমায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন ধ্বংস করেছে। গত বৃহস্পতিবার খামিস মুশাইতের একটি আবাসিক এলাকায় প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এসে পড়লে বেশ কিছু ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌদির সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই ঘটনায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খামিস মুশাইত শহরটি বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর হুতিরা ওই শহরের কিং খালিদ বিমানঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় ধরনের হামলার দাবি করেছিল।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশ কিছু অঞ্চল হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এর জবাবে ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের বৈধ সরকারকে পুনর্বহাল এবং হুতি বিদ্রোহীদের দমনে দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সূত্র: আরব নিউজঘটেনি।

সূত্র: আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights